জর্জিয়ার সঙ্গে প্রেমের কথা স্বীকার করলেন আরবাজ

মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদ হয়েছে সেই কবে। এর ভেতর ২৯ বছর বয়সী মডেল জর্জিয়া এন্ড্রিয়ানির সঙ্গে তার বিয়ের খবরও চাউর হয়। কিন্তু আরবাজ খান বরাবরই নীরব ছিলেন। অবশেষে ডেকান ক্রনিকলের কাছে সম্পর্কের কথা স্বীকার করেছেন তিনি।

আরবাজ বলেন, ‘যদি গোপন করতে হয়, তাহলে তো প্রকাশ করবো না। দ্বিধাহীনভাবে বলতে চাই জর্জিয়া আমার জীবনে এসেছে। তার সঙ্গে ডেটিংও করছি। এই সম্পর্ক কোথায় গিয়ে থামবে সেটা সময় বলে দেবে। আমরা এখন এক সঙ্গেই আছি।’

২০১৭ সালে আরবাজ আর মালাইকা অরোরার ডিভোর্স হয়। তাদের দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য সম্পর্ক শেষ হয়ে যায় তখন।

আরবাজ মনে করেন জীবনে উত্থান-পতন থাকবে। তা পার করেই সামনে এগিয়ে যেতে হবে।

‘এমন একটা সময় ছিল, যখন আমাকে চিন্তিত হতে হয়েছিল। আবার এমন সময় এসেছে, যখন আমাকে সামনে এগিয়ে যেতে হয়েছে। এটাই জীবন।’

আরবাজের মতো তার সাবেক স্ত্রী মালাইকাও বসে নেই। কয়েক দিন আগে ভারতীয় গণমাধ্যম জানায়, তার থেকে দশ বছরের ছোট অর্জুন কাপুরকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।