দৃষ্টিহীনদের সঙ্গে সালমান খানের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল

ভারতীয় চলচ্চিত্র তারকা সালমান খান সিনেমার শুটিংয় শেষে দৃষ্টিহীনদের একটি স্কুলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন। গল্প করেছেন স্কুলের শিক্ষক ও কর্তৃপক্ষের সঙ্গেও।

তাকে পেয়ে দৃষ্টিহীনদের ওই স্কুলের সবাই খুশি। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। সালমান খানের প্রশংসায় পঞ্চমুখ সবাই।

ভিডিওতে দেখা যাচ্ছে সালমানকে ঘিরে বসে আছে লাইন স্কুলের ছাত্ররা। আর তাদের সবার সঙ্গে হাত মেলাচ্ছেন সালমান।

ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, সালমান খান এই দৃষ্টিহীনদের স্কুলের জন্য বেশ কয়েক কোটি টাকা সাহায্য করেছেন।

তার সংস্থা 'বিয়িং হিউম্যান'র মাধ্যমে সমাজসেবা  করে থাকেন সালমান খান। পথশিশুদের লেখাপড়া থেকে শুরু করে দরিদ্রদের চিকিৎসার ব্যবস্থা করে থাকে এই সংস্থা।