নাশকতার মামলায় কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিমকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। তার আইনজীবী আলী আক্কাছ জানান, ২০১৮ সালের নাশকতার একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে বিচারক ওই বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।