সহপাঠীদের স্বাস্থ্য পরামর্শ খুদে চিকিৎসকদের

আখাউড়া পৌরশহরের নাছরীন নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী ৫ ভাগে ভাগ হয়ে স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দিয়েছেন ৪২২ জন শিক্ষার্থীকে। স্বাস্থ্য অধিদপ্তরের ফাইলেরিয়াসিস নির্মূল ও কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় ‘ক্ষুদে ডাক্তার’ কর্মসূচি ২ মার্চ থেকে আখাউড়া পৌর শহরের নাছরীন নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়। গতকাল বৃহস্পতিবার ছিল খুদে ডাক্তার কর্মসূচির শেষ দিন।

খুদে ডাক্তাররা তাদের সহপাঠীদের ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষা করে রিপোর্ট তৈরি করেছেন। যারা কৃমিনাশক ট্যালেট না খেয়েছেন তাদেরকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিসেস ইউএনও ঊম্মে শবনম মোস্তারী মৌসুমী।

নাছরীন নবী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসিনা আক্তার বলেন, খুদে ডাক্তারদের যেভাবে শিখিয়ে দেওয়া হয়েছে সেভাবেই তারা স্বাস্থ্য বিষয়ক পরীক্ষা করে তাদের সহপাঠীদের পরামর্শ দিয়েছেন।