চট্টগ্রামের আনোয়ারায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস, স্মৃতিকথা আর সাহসিকতার গল্প শোনালেন মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা ফজল আহমদ। গতকাল শুক্রবার সকালে উপজেলার চাতরী চৌমুহনীতে একটি সামাজিক কেন্দ্রে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি তুলে ধরলেন স্বাধীনতাসংগ্রামে উত্তাল দিনগুলোর নানা গেরিলা অপারেশনের বর্ণনা। ‘যুদ্ধ জয়ের গল্প শিরোনামে’ মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘সারা বেলা’র উদ্যোগে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তৃতা করেন শেভরন আনোয়ারা শাখার ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন, সংগঠক সালাউদ্দিন সারো, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ইমরান হোসেন, সংগঠন প্রতিনিধি মো. হাশেম রেজা, আইয়ুব আলী, মিজানুর রহমান, সুমন বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সাংবাদিক এম নুরুল ইসলাম।