এগুলো পরিষ্কার করতে ভুলে যাচ্ছেন না তো

সারা বাসা ঝকঝকে তকতকে পরিষ্কার করে রেখেছেন। কিন্তু এমনও কিছু জিনিস রয়েছে যেগুলো পরিষ্কারের কথা ভুলেই গিয়েছেন বেমালুম। আবার সারা দিন এসব জিনিসেই হাত পড়ছে বারবার। ফলে জীবাণু কিন্তু ঠিকই ছড়াচ্ছে।

রিমোট হতে পারে টিভি কিংবা এসির রিমোট। সারা দিনে কতবারই না হাত পড়ে এই রিমোটে। বাড়ির সবাই হাত দেয় এই রিমোটে। তাই এই রিমোটে জীবাণু থাকে বেশি এবং তা ছড়িয়ে পড়তে পারে সবার মধ্যে। তাই রিমোট পরিষ্কার করা খুবই জরুরি।

মোবাইল

নিজের সুস্থতার কথা চিন্তা করলে মোবাইল পরিষ্কার রাখাও জরুরি। কারণ আধুনিক জীবনে সব থেকে বেশি ব্যবহৃত হয় এই মোবাইল। গবেষণা বলছে কমোডে যে পরিমাণ ব্যাক্টেরিয়া থাকে তার থেকেও বেশি ব্যাক্টেরিয়া থাকতে পারে মোবাইলে। তাই আর দেরি না করে এক্ষুনি মোবাইল পরিষ্কার করে ফেলুন।

দরজার হাতল

ঘরে প্রবেশ করতে বা বের হতে গেলে এই হাতলে হাত দিতেই হয়। তাই এটা পরিষ্কার করতে ভুলে গেলে চলবে না।

রান্নাঘরের সিঙ্ক

কিচেন সিঙ্ক রান্নাঘরের প্রয়োজনীয় অংশ। রান্নাঘরে কাজের সময় সব থেকে বেশি ব্যবহৃত হয় এই সিঙ্ক। একটু যত্ন্রে না নিলে এতে জমতে পারে নানা ধরণের জীবাণু। তাই রান্নাঘর তথা পুরো বাসা জীবাণুমুক্ত করতে হলে এই সিঙ্ক পরিষ্কার রাখা খুব জরুরি।

ব্রাশ রাখার বক্স কিছু দিন পর পর আমরা ব্রাশ বদলে থাকি। কিন্তু ব্রাশ রাখার যে বক্স সেটা কখনোই পরিষ্কার করা হয়ে ওঠেনা। এই বক্স থেকেই কিন্তু ছড়িয়ে পড়তে পারে জীবাণু।

তাই নিয়মিত এই ব্রাশ রাখার বক্স পরিষ্কার করতে হবে। সুস্থ থাকতে হলে এর বিকল্প নেই।