পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটিতে দেরাদুনে গতকাল আফগানিস্তান ১০৯ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল আফগানরা। আগে ব্যাট করে ২২৩ রানে অল আউট হয় আফগানিস্তান। জবাব দিতে নেমে মিডিয়াম পেসার আফতাব আলমের বোলিং তোপে মাত্র ১১৪ রানে অল আউট হয় আইরিশরা। ৫২ রান ও ২টি উইকেট নিয়ে ম্যাচসেরা হন রশিদ খান।