তিনজন এক সঙ্গে ঘরোয়া পার্টিতে মদের নেশায় ডুবে ছিলেন। তাদের মধ্যে সম্পর্কে দুজন বাবা-ছেলে। অন্যজন অল্প পরিচিত। বাবা-ছেলে একপর্যায়ে জানতে পারেন তাদের অতিথি পুলিশের সাবেক কর্মকর্তা। পরিচয় শুনে দুজনে মিলে তাকে খুন করে খাবার বানান!
বিস্ময়কর এই ঘটনা ঘটেছে ইউক্রেনের খারকিভ শহরে। ৪১ বছর বয়সী মাকসিম কস্টিকভ এবং তার ২০ বছর বয়সী ছেলে ইয়াস্লোভ এই কাজ করেন। হতভাগা পুলিশের নাম এমগেনি পেট্রোভ।
দ্য সান জানিয়েছে, মাকসিম এবং তার ছেলের বিরুদ্ধে থানায় আগে থেকে অভিযোগ ছিল। নেশার সঙ্গীর পরিচয় শুনে তারা ভয় পায়। তাই দুজন তাকে খুন করার সিদ্ধান্ত নেয়। পুলিশের কাছে অভিযোগ স্বীকার করেছেন তারা।
পুলিশ জানিয়েছে, এমগেনি ওই ব্যক্তিকে পেছন থেকে ধরে রাখে। তার বাবা গলায় ছুরি চালায়। মৃত্যু নিশ্চিত করার পর দুজনে পুলিশের মাংস রান্না করে স্যুপের সঙ্গে খায়। কিছু আবার ফ্রিজেও রাখে।
ওই রাতে পুলিশের মাথা পাশের ড্রেনে ফেলে দেয় দুজনে। সকালে এক দারোয়ান কাটামাথা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, বাবা-ছেলের সঙ্গে ওই রাতে দেখা গিয়েছিল খুন হওয়া লোকটিকে। এরপর তাদের আটক করে রিমান্ডে নেওয়া হয়। সেখানেই দুজন সব স্বীকার করেন।