ডা. অমিতাভ চন্দ। বাংলাদেশের এ্যাপোলো হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট। ১৯৮৮ সালে তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করে সেখান থেকেই জেনারেল সার্জারি বিভাগে এমএস করেন। তিনি চ-ীগড় থেকে এমসিএইচ (নিউরো সার্জারি) পিজিআইএমইআর পাস করেন এবং প্রস্থান পরীক্ষায় সেরা ছাত্র ছিলেন। যুক্তরাষ্ট্রে স্কলবেস এবং সেরিব্র্যাভাকাসুলার সার্জারিতে এবং কানাডাতে স্কালবেস সার্জারিতে প্রশিক্ষণ গ্রহণ, ফেলোশিপ ও সহযোগিতা করেন অমিতাভ। জার্মানিতে এন্ডোস্কোপিক নিউরো সার্জারির প্রশিক্ষণও পান। নিউরো সার্জারির ক্ষেত্রে তার ২৩ বছরের অভিজ্ঞতা আছে।
ভারতে মস্তিষ্কের টিউমারের জন্য তিনি সর্বাধিক সংখ্যক ‘অ্যাওয়েক ব্রেইন সার্জারি’ করেছেন। তার বিশেষ দক্ষতার ক্ষেত্রগুলোÑ স্কলাবেস টিউমার এবং পিটুইটারি টিউমার (মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রশিক্ষিত), এন্ডোস্কোপিক এবং ন্যূনতমরূপে আক্রমণাত্মক নিউরো সার্জারি (মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানিতে প্রশিক্ষিত)। নিউরো সার্জারির আন্তর্জাতিক পত্রিকাগুলোতে তার অনেক প্রবন্ধ প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তি।