গিয়েছিলেন নারী দিবসের পার্টিতে। সেখানে কথায় কথায় নারীদের শক্তি নিয়ে শুরু হয় আলোচনা। আলোচনার ফাঁকে সোনাক্ষী সিনহা এমন এক কাজ করলেন, যাতে পিলে চমকানো অবস্থা ববি দেওলের।
ববিকে আলিঙ্গন করতে গিয়ে সোনাক্ষী প্রায় কোলে তুলে নেন। শুধু তাই নয়, মজার ছলে আছড়ে ফেলারও চেষ্টা করেন!
ওই পার্টিতে প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, মালাইকা অরোরা, টুইঙ্কেল খান্নাদের মতো তারকারাও উপস্থিত ছিলেন।
ববি দেওলের সঙ্গে সোনাক্ষীদের পারিবারিক সম্পর্ক অনেক পুরোনো। তার বাবার সঙ্গেও নায়কের বেশ খাতির।
সোনাক্ষী কিছুদিন আগে ৩৭ লাখ রুপি প্রতারণার মামলায় জড়ান। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তার বিরুদ্ধে ওই অর্থ না দেওয়ার অভিযোগ তোলে। সেই মামলায় তিনি জামিনে আছেন।
অর্থ কেলেঙ্কারির ঘটনা চাউর হওয়ার সময় ববিকে পাশে পেয়েছিলেন নায়িকা। ববি দেওল তখন তার সমর্থনে এগিয়ে আসেন। বলেন, ‘সোনাক্ষীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’