অনিয়মের অভিযোগে ছাত্রদল, বাম, কোটাবিরোধীরা উপাচার্য অফিসে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য আখতারুজ্জামানের কাছে গিয়েছে ছাত্রদল, বাম ও কোটাবিরোধীসহ চার প্যানেলের ভি‌পি ও জিএস প্রার্থীরা।

রোববার পৌনে চারটার দিকে ছাত্রদল প্রার্থীরা উপাচার্য কার্যালয়ে যান। তারা উপাচার্য বরাবর অনিয়মের অভিযোগ তুলে ধরেন বলে জানা গেছে। 

সোমবার ডাকসু নির্বাচন সাম‌নে রে‌খে আখতারুজ্জামান‌কে সাত দফা দাবি জা‌নি‌য়ে‌ স্মারকলিপি দিয়েছে বাম ও কোটাবিরোধীসহ ক‌য়েক‌টি প্যা‌নেল। রোববার বি‌কেল চারটার দি‌কে তারা সাত দফা দা‌বি‌তে স্মারক‌লি‌পি দেয়। 

তাদের দা‌বিগু‌লো  হ‌লো-‌ ভোট গ্রহ‌ণের সময় চার ঘন্টা বাড়া‌নো, অবাধ ভোট গ্রহ‌ণের সু‌যোগ তৈ‌রি, স্বচ্ছ ব্যালট বাক্স দেওয়া, পর্য‌বেক্ষক ও  ভোটা‌দের নিরাপত্তা নি‌শ্চিত করা, ব্যালট হ‌লে এখন নেওয়া যা‌বে না, প্র‌তি‌টি রু‌টে সকাল থে‌কে ১০টা বাস দেওয়া।

স্মারক‌লি‌পি দেওয়া শে‌ষে বাম জোটের ভি‌পি প্রার্থী লিটন নন্দী ব‌লেন, আপনারা ভোট দি‌তে আস‌বেন। সুরক্ষা দেওয়ার দা‌য়িত্ব আম‌া‌দের। 

কোটা সংস্কার আ‌ন্দোল‌নের প্লাটফর্ম থে‌কে দাঁড়ানা ভি‌পি প্রার্থী নুরুল হক নুর ব‌লেন, ৩০ ডি‌সেম্ব‌রের ম‌তো নির্বাচন যেন না হয়। অবাধ স্বচ্ছ ভোট প্রদা‌নে সক‌লে একতাবদ্ধ। 

স্বতন্ত্র‌জোট থে‌কে ভি‌পি প্রার্থী অরণী সেম‌ন্তি খান ব‌লেন, একজন ভোটারও য‌দি ভোট দি‌তে বাধা পায় আমরা সক‌লে মি‌লে প্র‌তি‌রোধ করব।

ছাত্রদলের ভিপি প্রার্থী মুস্তাফিজ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'আমরা উপাচার্যের কাছে দাবি জানিয়েছি, হলে হলে বহিরাগত যারা অবস্থান করছে তাদের দ্রুত বের করে দিতে হবে। 

'হলে হলে অভিযান চালিয়ে দেশি-বিদেশী অস্ত্র জব্দ করতে হবে। গণমাধ্যমকে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। স্বচ্ছ ব্যালটবাক্স ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলেলেও জানিয়েছি। তিনি (উপাচার্য) আমাদের কথা গুরুত্ব দেননি, এমনকি গুরুত্ব দিয়ে শোনেন নি।'

জিএস প্রার্থী অনিক বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবশ তৈরি হয়নি। আমাদের মধ্যে এই নির্বাচন ঘিরে একটি অনাস্থা রয়েছে। মূলত অনাস্থা নিয়েই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি।

পরে বিকেল সাড়ে ৪টার পর তারা আলাদাভাবে উপাচার্য কার্যালয় ত্যাগ করে।