ফারহানের হবু ও প্রাক্তন স্ত্রী কী করছেন একসঙ্গে

বেশ কিছুদিন ধরে আলোচনায় সেলিব্রেটি জুটি ফারহান আখতার এবং শিবানী দাণ্ডেকর।  গান, অভিনয়, মডেলিং, ভিডিও জকি ছাড়াও পাঁচ পাঁচটা আইপিএলের সঞ্চালক শিবানী আর ফারহানের সম্পর্কে তো নতুন কিছু বলার নেই।

মেক্সিকোতে একসঙ্গে ছুটি কাটাচ্ছিলেন তারা। তবে এরমধ্যে এনগেজমেন্টও সেরে ফেলেছেন তারা।

১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৬ তে বিচ্ছেদ হয় ফারহান-আধুনা ভবানীর। এরপরই বলিউডে শিবানীর সঙ্গে ফারহানের প্রেমের গুঞ্জন ওঠে।  তবে এরমধ্যেও শিবানী আর আধুনার মধ্যে সম্পর্ক সৌহার্দপূর্ণ।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে শিবানী-আধুনাকে। দুইজন হাসিমুখে ঘুরলেন, একসঙ্গে ছবিও তুললেন।

ফারহানের সঙ্গে সম্পর্কের কারণে শিবানীর প্রতি কোনো ধরনের বিরাগও দেখা যায়নি আধুনার মধ্যে।