গাজীপুরের একটি পোশাক কারখানার লুটের মালামালসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর গতকাল রবিবার তাদের কারাগারে পাঠানো হয়। তারা হলো কোনাবাড়ী থানার হরিণাচালা পারিজাত এলাকার বাবুল হোসেন (৪০), ঝালকাঠির নলছিটির এনামুল হক (৫২), তার ছেলে আল আমিন (২৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাহ আলম (৪০)। বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের একটি ট্রান্সপোর্ট কোম্পানির কাভার্ড ভ্যানযোগে গার্মেন্টের ২৫ লাখ টাকা মূল্যের ২৫৩টি ফেব্রিক্সের রোল গাজীপুরের মাওনা এলাকার উদ্দেশে ছেড়ে যায়। গন্তব্যে পৌঁছানোর আগেই কাভার্ড ভ্যানের হেলপার পলাশ ম-ল চালক উজ্জ্বলকে সেভেন-আপের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য সেবন করায়।