সেলফি তুলতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হলেন এক নারী। শনিবার যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের এক চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।
বিবিসি জানায়, সেলফি তুলতে বেড়া পার হয়ে জাগুয়ার বাঘের একেবারে কাছে চলে যান ওই নারী। এতে তাকে আক্রমণ করে বসে ওই বাঘ।
ওই নারী দর্শনার্থী গুরুতর আহত হলেও আশঙ্কামুক্ত বলে কর্তৃপক্ষ জানায়।
চিড়িয়াখানা পরিচালক মিকি ওলসেন জানান, বেড়া পার হয়ে প্রাণীর কাছে চলে যাওয়ার কোনো নিয়ম নেই। কিন্তু দর্শনার্থীরা নিয়ম অমান্য করে থাকে।
একই প্রাণী এর আগেও আরেক দর্শনার্থীকে আক্রমণ করেছিল। একইভাবে বেড়া অতিক্রম করে বাঘটির কাছে চলে গিয়েছিল তিনি।
শনিবারের ঘটনাটি ‘মানুষের ভুল’, এতে প্রাণীর কোনো ধরণের দোষ নেই বলে নিশ্চিত করেন তিনি।