সাংবাদিকদের হানিফ

সিইসির বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে বিতর্ক অযৌক্তিক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা নির্বাচনে অনিয়মের অভিযোগ থেকে মুক্ত হওয়ার জন্য ইভিএম ব্যবহারের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু সেই বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে অহেতুক বিতর্ক করার যৌক্তিকতা নেই। সেটা নিয়ে বিভ্রান্ত হওয়ারও কোনো কারণ নেই।  গতকাল রবিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে অনীহা নিয়ে এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘তিনি হয়তো নিজেকে সুস্থ মনে করছেন বা যেকোনো কারণে মনে করছেন, এই মুহূর্তে তার চিকিৎসার প্রয়োজন নেই। সে কারণে অনীহা প্রকাশ করতে পারেন।’