ভোটকেন্দ্রে হামলা চালানোয় উপজেলা ছাত্রলীগ সম্পাদক বহিষ্কার

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন অপু সিকদারকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। রোববার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি, সম্পাদক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক বলেন, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নৌকা সমর্থক ও স্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে জখম করা, সংগঠনের নিয়ম বর্হিভূত, সংগঠন বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ করা ও বিগত দিনে এবং বর্তমানে তার রাজনৈতিক কর্মকাণ্ড ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী হয়েছে।

এ কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন অপু সিকদারকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।