ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ না করে নতুন তফসিল দিয়ে নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ করছে ভোট বর্জনকারী সংগঠনগুলো।
বিকেল ৫টায় ভোটের অনিয়ম নিয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ জানিয়ে ছাত্র সংগঠনগুলো এ বিক্ষোভ করেন।
বিক্ষোভ কর্মসূচিতে স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরনী সেমন্তী খান বলেন, আমরা এ ভোট মানি না, আমরা একটু আগে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই এই নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করা হোক।
প্রগতিশীল ছাত্রজোটের ভিপি প্রার্থী ও ছাত্র ইউনিয়ন নেতা লিটন নন্দী বলেন, আমাদের আন্দোলন ঘরে বসে থাকলে চলবে না। আমাদের ধর্মঘটে মাঠে নামতে হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ছাত্রদল, বাম সংগঠন ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা ভোট বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ করছে। ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মী ও সমর্থকরা উপাচার্য কার্যালয়ে অবস্থান চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। পরে একটি মিছিলটি রাজু ভাস্কর্য এ গিয়ে শেষ হয়।