পুনর্নির্বাচনের দাবিতে গভীর রাতে রোকেয়া হলে ছাত্রীদের বিক্ষোভ

ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে পুনরায় নির্বাচন এবং হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে র রোকেয়া হলের মেয়েরা। মঙ্গলবার রাত ১০.৩০ টা থেকে হলের ভেতরে মেয়েরা এই বিক্ষোভ  করে।

নাম প্রকাশ না করার শর্তে রোকেয়া হলের এক শিক্ষার্থী  বলেন, ডাকসু আমাদের সাধারণ  শিক্ষার্থীদের জন্য। কিন্তু এই নির্বাচনে ব্যাপক কারচুপি করেছে। এই হলেও অনিয়ম হয়েছে। তাই আমরা ডাকসুর পুনর্নির্বাচন এবং এই হলের প্রাধ্যক্ষের পদত্যাগ চাই।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন কেটে দেন।

এই সময় তারা প্রহসনের নির্বাচন মানি না, মানবো না ইত্যাদি বিভিন্ন  স্লোগান দেয়।