প্রথম শ্রেণিতে ৫৭৮ জনকে নিয়োগের সুপারিশ

৩৭তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে ৫৭৮ জনকে নিয়োগের সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)।

বুধবার কমিশনের বিশেষ সভায় এ সুপারিশ করা হয়।  পরে নিয়োগের জন্য নির্বাচিত ৫৭৮ জনের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ১৫০ জনকে সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার পদে, খাদ্য অধিদপ্তরের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৫২ জন, ২৩ জনকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপজেলা/থানা নির্বাচন অফিসার পদে, নিবন্ধন পরিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদে ৪০ জন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পদে ৩১ জনসহ সর্বমোট ৭৮ ক্যাটাগরির ৫৭৮টি পদের জন্য সুপারিশ করেছে পিএসসি।