নীলফামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২৯ ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রত্যেকের হাতে সম্মাননা হিসেবে একটি করে সনদপত্র ও দুই হাজার করে টাকা তুলে দেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন ও ইউনিসেফ বাংলাদেশের চিফ অব ফিল্ড সার্ভিসেস সাইরোজ মাওজি।
ইউনিসেফের সহযোগিতায় নীলফামারী জেলা প্রশাসন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, ইউনিসেফ বাংলাদেশের চিফ অব ফিল্ড সার্ভিসেস সাইরোজ মাওজি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুর আলম, ইউনিসেফ চিফ অব রংপুর-রাজশাহী ফিল্ড অফিসের নাজিবুল্লাহ হামীম, আরডিআরএস বাংলাদেশের পরিচালক হুমায়ুন খালেদ প্রমুখ।
আয়োজকরা জানান, জেলার ডোমার, ডিমলা ও কিশোরগঞ্জ উপজেলার ২৯টি ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধে এ ২৯ জন গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।