ডাকসু নির্বাচন হয়নি প্রধানমন্ত্রী যা চেয়েছেন তাই হয়েছে : দুদু

বিএনপির ভাইস চেয়ারমান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ডাকসুতে আসলে কোনো নির্বাচন হয়নি। প্রধানমন্ত্রী যা চেয়েছেন, তাই হয়েছে। তার ইচ্ছারই প্রতিফলন ঘটেছে এখানে। অসন্তোষ এড়াতে ভিপি পদে নূরকে আনা হয়েছে। এতে আনন্দিত হওয়ার কিছু নেই। কারণ নূর ছাত্রলীগেরই একটি অংশ। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারমান বলেন, ডাকসু নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল সর্বশেষ যত বড় মিছিল করেছে, এত বড় মিছিল ছাত্রলীগ করতে পেরেছে কি? ১২ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যত বড় মিছিল করেছে ১২ বছর ছাত্রলীগ যদি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে না পারত তাহলে ছাত্রলীগ নামের কোনো সংগঠনই থাকত না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গ্যাসের দাম বাড়াতে বারবার গণশুনানি হচ্ছে। গণশুনানির নামে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। এর চেয়ে বড় প্রতারণা আর কী হতে পারে।