মহেশপুরে মাঠে যুবকের হাতবাঁধা গুলিবিদ্ধ লাশ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হাত বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল আলম জানান, সকালে উপজেলার বকোনডিয়া গ্রামের মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহতের মাথায় গুলি করা হয়েছে এবং হাত বাঁধা অবস্থায় পড়ে ছিল। আনুমানিক ৩০ বছর বয়সী যুবকের লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।