চতুর্থ ধাপের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার ১৩টি উপজেলার মধ্যে দেবিদ্বার, চৌদ্দগ্রাম, লাকসাম, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সব প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
দেবিদ্বারে জয়নাল আবেদীন (চেয়ারম্যান), ভাইস চেয়ারম্যান (পুরুষ) আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম; চৌদ্দগ্রামে আবদুস সোবহান ভূঁইয়া (চেয়ারম্যান), ভাইস চেয়ারম্যান (পুরুষ) এ বি এম বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার; লাকসামে ইউনুস ভূঁইয়া (চেয়ারম্যান), ভাইস চেয়ারম্যান (পুরুষ) মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, নাঙ্গলকোটে সামছুদ্দিন কালু (চেয়ারম্যান), মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার; মনোহরগঞ্জে জাকির হোসেন (চেয়ারম্যান), ভাইস চেয়ারম্যান (পুরুষ) আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম জয়ী হন। শুধু নাঙ্গলকোটে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে একাধিক প্রার্থী থাকায় অন্য উপজেলার সঙ্গে সেখানে ৩১ মার্চ ভোটগ্রহণ হবে।