ডাকসু নিয়ে দুদু

দাবি না মানলে সাবেক নেতারা মাঠে নামবেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) পুনর্নির্বাচনের দাবিতে অনশনরত প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রশাসনকে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, নির্বাচন বাতিল করা না হলে প্রয়োজনে ডাকসুর সাবেক নেতারা মাঠে নামবেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘ছাত্রছাত্রীরা যে দাবি করেছে তা মেনে নিন। আর মেনে নেবেন না কেন?