মসজিদে হামলা লাইভ করল বন্দুকধারী, রোমহর্ষক মুহূর্ত

নিউ জিল্যান্ডে একাধিক মসজিদে বন্দুক হামলায় কমপক্ষে নয়জন থেকে ২৭ জন নিহতের আশঙ্কা প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

দুইজন বন্দুকধারী ক্রাইস্টচার্চের ডিনস অ্যাভিনিউর আল নুর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউডের মসজিদে হামলা চালায়। স্ট্রিকল্যান্ড স্ট্রিটে একটি গাড়িবোমা হামলার ঘটনাও ঘটেছে।

হাসপাতালের বাইরে আরও একজন বন্দুকধারীকে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

কারা এ হামলা চালিয়ে এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে হামলায় অংশ নেওয়া এখন পর্যন্ত তিন বন্দুকধারীর বিষয়ে জানাচ্ছে সংবাদমাধ্যমগুলো।

হামলাকারীদের মধ্যে একজনের পরিচয় সম্পর্ক জানা গেছে। ২৮ বছরের ওই শ্বেতাঙ্গ যুবক অস্ট্রেলীয় বংশোদ্ভূত। ব্রেনটন ট্যারেন্ট বলে তিনি নিজের নাম প্রকাশ করেছেন।

লাইভ সম্প্রচারে এক ভিডিওতে দেখা যায়, আল নুর মসজিদের সামনে রাস্তায় গাড়ি রাখে হামলাকারী। মালবাহী গাড়ির সামনের সিটে এবং পেছনের বুটে অস্ত্র ও গোলাবারুদে ভর্তি ছিল। গাড়ি থেকে থেকে নেমে ওই হামলাকারী নিজেকে অস্ত্র সজ্জিত করে। আধা স্বয়ংক্রিয় রাইফেল ও বিস্ফোরক সহকারে হেঁটে মসজিদে প্রবেশ করে।

শুরুতেই তিনি মসজিদের দরজার সামনে একজনকে গুলি করেন। এরপর ভেতরে ঢুকে নির্বিচারে গুলি করা শুরু করেন। মুসল্লিরা মসজিদের হলের দিকে দৌড়ে পালানোর সময় বন্দুকধারী সে পথ আটকে একাধিকবার তাদের ওপর হামলা চালায়।

একপর্যায়ে বন্দুকধারী মসজিদ থেকে বের হয়ে গাড়ির বুট থেকে আরও অস্ত্র নিয়ে আসে। হতাহতদের তল্লাশি করে বেঁচে থাকা মুসল্লিদের ওপর আবারও গুলি চালায়।

সতেরো মিনিটের ভিডিওতে এভাবেই পুরো হামলার ঘটনাটি দেখা গেছে। হামলাকারী নিজেই এ ভিডিও ধারণ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ক্রাইস্টচার্চে হেগলি ওভাল মাঠের খুব কাছের মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুক হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা।