‘আসিফ নজরুল পাকিস্তানপন্থী বিহারির ছেলে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  আইনের অধ্যাপক  আসিফ নজরুল একজন পাকিস্তানপন্থী বিহারির ছেলে এবং  রাজাকার ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাগো বাংলা ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ ও স্বাধীনতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বিচারপতি মা‌নিক ব‌লেন, ‘আসিফ নজরুল কিন্তু বিহারি বাবার সন্তান। অনেক বিহারি কিন্তু আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন। কিন্তু আসিফ নজরুলের পরিবার তেমন বিহারি নন। তার প‌রিবার পা‌কিস্তানিপ‌ন্থী বিহারি।’

তি‌নি আরও ব‌লেন, ‘অধ্যাপক এরশাদুল বারী আরেক রাজাকার। তার সহায়তায় আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে এবং শিক্ষকতা করার সুযোগ পেয়েছেন।’

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু বলেন, ‘বঙ্গবন্ধুর কঠিন সংগ্রামে এবং ত্যাগে এই দেশ স্বাধীন হয়েছে। কারও বাঁশির হুইসেলে দেশ স্বাধীন হয়নি। সেই বঙ্গবন্ধুকে নিয়ে তারা কটূক্তি করে। ত‌বে হাজার চেষ্টা করলেও তাদের এই জায়গা থেকে সরায়ে রাখতে পারবেন না এদের থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে।’

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, চুটিয়ে প্রচার করা হয়, জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু জিয়ার জীবদ্দশায় বিতর্কটি জমেনি। ইতিহাস ও জিয়ার লিখিত স্বীকারোক্তিকে অস্বীকার করা যায়নি বলে বাড়াবাড়িটা মাত্রা ছাড়ায়নি।

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, বিএফইউজে’র মহাসচিব শাবান মাহামুদ, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।