ওসমানীনগরে গত বৃহস্পিতিবার রাতে নিখোঁজ মোস্তাফিজুর রহমান (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে মান্দারুকা গ্রামের আবদুল মোসাব্বিরের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন জানান, মোস্তাফিজের মুখ থেঁতলানো ছিল। ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। ওসি আরও জানান, গত বৃহস্পতিবার রাতে মোস্তাফিজকে বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে সে ফেরেনি। ধারণা করা হচ্ছে, বন্ধুরাই তাকে খুন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য মোস্তাফিজের এক বন্ধুকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ যাচ্ছে না।’’