সাভার উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান (পুরুষ) মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) ইয়াসমিন সুমিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. শহিদুজ্জামান তাদের বিজয়ী ঘোষণা করে গণ-বিজ্ঞপ্তি প্রকাশ করেন। ১২টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত সাভার উপজেলার মোট ভোটার সংখ্যা প্রায় ৯ লাখ। শিল্প এলাকা হওয়ায় এখানে পুরুষের চেয়ে নারী ভোটার সংখ্যা বেশি।