উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী গল্প ‘রোমিও এন্ড জুলিয়েট’ অবলম্বনে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম ‘ভালোবাসা দাও’। রবিউল ইসলাম জীবনের কথায় একটি গানে কণ্ঠ দেন আকাশ সেন ও কণা। গানটির মিউজিক্যাল ফিল্মে পারফর্ম করেন নবাগত মডেল মিমি ও রিও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এটির প্রমোও প্রকাশ হয়েছে।
নির্মাতা ইভান মনোয়ার জানান, মিউজিক্যাল ফিল্মটি শিগগিরই লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
মাইন্ড দ্য গ্যাপের প্রোডাকশন ‘ভালোবাসা দাও’ মিউজিক্যাল ফিল্মটি নিয়ে নির্মাতা ইভান মনোয়ার খুবই আশাবাদী। তিনি বলেন, ‘ভালোবাসা দাও এক্সপেরিমেন্টাল একটা কাজ, সবাই সবার জায়গা থেকে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আছে দর্শককে নতুন কিছু উপহার দেওয়া। দর্শক মিউজিক ভিডিওটি গ্রহণ করলে পরবর্তীতে এই ধরনের আরও মিউজিক্যাল ফিল্ম মেকিং করার ইচ্ছা রয়েছে।’