মুকসুদপুরে মেননের গ্রেপ্তার ও ফাঁসি দাবি

জাতীয় সংসদে ইসলামবিদ্বেষী বক্তব্য, কওমি মাদ্রাসার শিক্ষাকে বিষবৃক্ষ ও আল্লামা শফীসহ আলেম সমাজকে কটাক্ষ করায় গোপালগঞ্জের মুকসুদপুরে রাশেদ খান মেননকে অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মুকসুদপুর উপজেলা কওমি মাদ্রাসা কল্যাণ পরিষদের আয়োজনে সোনালী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কওমি মাদ্রাসা কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইমরান হোসেনসহ কওমি মাদ্রাসা কল্যাণ পরিষদের অন্য নেতারা। সমাবেশ শেষে রাশেদ খান মেননের কুশপুতুলে আগুন দিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।