বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে কথা বলেন রিকি পন্টিং। তিনি মনে করেন, অধিনায়ক বিরাট কোহলিতে নির্ভর করছে ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা।
সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে দুটি সিরিজই হেরেছে ভারত। পুরো সিরিজে দুটি সেঞ্চুরি করেছেন কোহলি। কোহলি ছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র শিখর ধাওয়ান একটি সেঞ্চুরি করেছেন। সাবেক অজি অধিনায়ক এ বিষয়টিকেই সামনে আনলেন, ‘কয়েক বছর ধরে কোহলি একাই ভারতকে টানছে। দেখবেন ও যখন সেঞ্চুরি করে, বেশির ভাগ সময় তখন ভারত ম্যাচ জিতে। এটা আসলে নিশ্চিত হয়ে গেছে যে কোহলির ভালো খেলা মানেই ভারতের জয়। আসন্ন বিশ্বকাপেও তাই হবে। কোহলি ভালো খেললেই ভারতের বিশ্বকাপ জেতার সম্ভাবনা থাকবে।’