বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মো. শাহাব উদ্দিন দলের সব পর্যায় থেকে পদত্যাগ করেছেন। গতকাল শনিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
বিএনপি মহাসচিবকে পাঠানো পদত্যাগপত্রের কপি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকেও দেওয়া হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন শাহাব উদ্দিন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘শারীরিক ও পারিবারিক কারণে আমার পক্ষে আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আমাকে দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করছি।’