চলন্ত ট্রেন থেকে নামার সময় কাটা পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী একটি চলন্ত ট্রেন থেকে নামার সময় ট্রেনে কাটা পড়ে ৪০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১১টায় ঠাকুরগাঁও রোড রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ওই রেলস্টেশনের স্টেশন মাস্টার আখতারুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ট্রেনটিতে ঠাকুরগাঁও হয়ে দিনাজপুরে যাচ্ছিলেন ওই যুবক। ঠাকুরগাঁও স্টেশনে চলন্ত অবস্থায় ট্রেন থেকে ঝাঁপ দিলে কাটা পড়ে তার মৃত্যু হয়। যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি।