কানাডা প্রবাসীকে বিয়ে করছেন সংগীতশিল্পী পুতুল

বিয়ে করতে যাচ্ছেন ক্লোজ আপ ওয়ান-খ্যাত সংগীত-তারকা সাজিয়া সুলতানা পুতুল। ১৫ মার্চ পারিবারিকভাবে তাদের বাগদানও সম্পন্ন হয়েছে।

দেশ রূপান্তরকে পুতুল বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। আমার বরের সঙ্গে আগে থেকে কোনো পরিচয় ছিল না। দু’দিন আগেই তার সঙ্গে দেখা। ঘরোয়া আয়োজনেই আমরা বাগদান সম্পন্ন করেছি ।’

পুতুল জানান তার বর নুরুল ইসলাম কানাডার একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন পাশাপাশি ফটোগ্রাফিও করেন।

আগামী ২০ মার্চ বেশ ধুমধামের সঙ্গেই তাদের বিয়ের অনুষ্ঠান হবে বলে জানালেন তিনি। শুধু তাই নয়, বিয়ে উপলক্ষে একটি গান তৈরি করেছেন পুতুল।