কারিনা কাপুরকে বলা হয় বলিউডের সবচেয়ে বড় ফ্যাশন আইকন। তার পোশাক থেকে ব্যাগ, জুতা থেকে মোবাইল প্রতিটি জিনিসেই থাকে আলাদা বৈশিষ্ট্য। আর সেসব নিয়ে বেশ মাতামাতিও হয়। এবার কারিনার একটি ব্যাগের দাম শুনে সবার চোখ কপালে উঠেছে।
এই তো দিন কয়েক আগে কারিনা কাপুর ও সাইফ আলী খান গিয়েছিলেন ছেলে তৈমুরের স্কুলের একটি অনুষ্ঠানে। সেখানে তার পরনে ছিল নীল র্যাপিং ড্রেস, কালো হিল তোলা জুতা, অল্প মেক-আপ, চুলে একটা পনি। আর সঙ্গে একটা চ্যানেল ফ্লিপ ব্যাগ।
কারিনার এই চ্যানেল ফ্লিপ ব্যাগ নিয়েই এখন চলছে মাতামাতি। কারণ এই ব্যাগটির দাম নাকি ছয় লাখ টাকা! চলুন দেখা যাক এত দামের ব্যাগটি কি দিয়ে তৈরি? জানা যায়, চ্যানেল ফ্ল্যাপ ব্যাগটি সম্পূর্ণ চামড়ার তৈরি, রয়েছে গোল্ড টোন মেটালও। কারিনা ব্যাগটি যে ফ্যাশন হাউস থেকে কিনেছেন সেই হাউসের ব্যাগের দামই শুরু হয় আড়াই লাখ টাকায়। যে টাকা দিয়ে অনায়াসে একটা মধ্যবিত্ত পরিবারের বিয়ের অনুষ্ঠানের সব আয়োজন শেষ করে ফেলা যায়।