গোপালগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রী

হজযাত্রীদের দুর্ভোগ লাঘবে কাজ করছি

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘আল্লাহর মেহমানদের চোখ দিয়ে পানি পড়বেÑ এটা সহ্য করা হবে না। হজযাত্রীরা এতদিন বিভিন্নভাবে নিগৃহীত ও নির্যাতিত হয়েছেন। এগুলো দূর করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি।’ গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন ও জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘টঙ্গীর বিশ্ব ইজতেমার সমস্যা সুন্দরভাবে সমাধান করতে পেরেছি। এরপর হজের কর্মকাণ্ড যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, এই দায়িত্ব নিয়ে কাজ করছি। দায়িত্ব নিয়েই সঙ্গে সঙ্গে সৌদি আরব গিয়েছি। সেখানকার যে সব জায়গায় হজের কর্মকাণ্ড পরিচালিত হয়, সে সব জায়গার সুযোগ-সুবিধা নিয়ে সে দেশের হজমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রথম দিকে বাংলাদেশ থেকে ৬ হাজার মানুষ হজে যেতে পারতেন। বর্তমানে প্রতি বছর ১ লাখ ২৭ হাজার মানুষ হজ করতে যাচ্ছেন।