যুক্তরাষ্ট্রের অভিনেত্রী এবং গায়িকা প্যারিস হিলটন গত ফেব্রুয়ারিতে ৩৮ বছরে পা দেন। তবে জন্মদিনের অনুষ্ঠান পালন করেন তার ঠিক একমাস পরে।
জন্মদিনের কেক কাটা পিছিয়ে দেওয়ার পেছনে ছিল বিশেষ একজন মানুষ। তিনি আর কেউ নন, তার এক সময়কার ঘনিষ্ঠ বান্ধবী ও টিভি স্টার কিম কার্দাশিয়ান।
রোববার জন্মদিন উদ্যাপনে প্যারিস পরেছিলেন আবেদনময়ী সিলভার জাম্পস্যুট।
ভিডিওতে দেখা যায়, বান্ধবীকে এ বলে শুভেচ্ছা জানাচ্ছেন কিম- শুভ জন্মদিন প্যারিস। যদিও এক মাস আগে তোমার জন্মদিন ছিল এরপরেও এই উদ্যাপন প্রত্যাশা ছিল তোমার কাছে।
বান্ধবীর সঙ্গে ভিডিওটি টুইটারে পোস্ট করে প্যারিস লিখেন, “তোমাকে ভালোবাসা কার্দাশিয়ান। তোমাকে নিয়ে জন্মদিন উদ্যাপন ছিল অনেক বেশি দারুণ।”
এ দুই তারকার বন্ধুত্ব দীর্ঘদিনের। শৈশবেই তাদের পরিচয়, তখন থেকেই তাদের ঘনিষ্ঠতা। যদিও তারা জানতেন না একসময় দুজনেই বিখ্যাত হয়ে উঠবেন কোনোদিন। তবে নানা সময়ে তাদের সম্পর্কে চিড় ধরে। একে অপরের সমালোচনাও করেন।