কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপে দল বাড়ানোর পক্ষে নন স্পেনের ফুটবল কিংবদিন্ত জাভি হার্নান্দেস। এই আসরে দল সংখ্যা ৩২ থেকে ৪৮ এ বাড়ানোর প্রস্তাব থেকে ফিফার ফিরে আসা উচিত বলে মনে করেন তিনি।
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা আসর থেকে হবে ৪৮ দলের বিশ্বকাপ। কিন্তু ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো গত সপ্তাহে জানান, বিশ্বকাপে দল সংখ্যা বাড়তে পারে কাতার আসর থেকেই। এটা সম্ভব বলেও মনে করেন তিনি।
তবে স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জেতা জাভির মতে, কাতারেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করাটা ভালো কিছু হবে না। সাবেক এই বার্সেলোনা তারকা বলেন, “এটা খুব বেশি হয়ে যায় এবং দীর্ঘ সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আমার মতে, এটা ভালো হবে না।”
“এটা আয়োজকদেরই সিদ্ধান্ত নেওয়ার বিষয়। তবে কাতার ৩২ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে কাতার সবকিছুই করে যাচ্ছে। আরো দলের জন্য প্রস্তুতিতে পরিবর্তন আনাটা কঠিন হবে। এছাড়া ৩২ দলের বিশ্বকাপ ফুটবলের জন্যও ভালো। এটা যথষ্টের চেয়েও বেশি কিছু।”
ফিফা ও কাতারের আয়োজকরা যদি বিশ্বকাপে দল সংখ্যা বাড়াতে চাইলে প্রস্তাবটি আসছে ৫ জুন প্যারিসে ফিফার কংগ্রেসে ভোটের জন্য তুলতে হবে। ভোটাভুটিতে প্রস্তাব পাস হলে কাতারেই হবে ৪৮ দলের বিশ্বকাপ।