কাতারি ক্লাবের সঙ্গে অনূর্ধ্ব-২৩ দলের ড্র

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে খেলতে বাহরাইন যাওয়ার আগে কাতারে প্রস্তুতি ক্যাম্পটা দারুণ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দুটিতেই অপরাজিত থাকল তারা।

দোহায় মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্থানীয় ক্লাব আল অ্যারাবিয়ার বয়সভিত্তিক দলের সঙ্গে ১-১ গোলে করে বাংলাদেশ দল। প্রথমে পিছিয়ে পড়লেও অসাধারণ পারফম্যান্সে ঘুরে দাড়ায় তারা।

৩৭ মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় আল অ্যারাবিয়ার। ৬১ মিনিটে রকির গোলে সমতা ফেরায় অতিথি দল। এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে তারা ১-০ গোলে হারিয়েছিল কাতারের আরেক শীর্ষ ক্লাব আল শাহানিয়াকে।

শুক্রবার ‘বি’ গ্রুপে স্বাগতিক বাহরাইনের সঙ্গে প্রথম বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দিন পর তাদের প্রতিপক্ষ ফিলিস্তিন। গ্রুপে তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে জেমি ডের শিষ্যরা।

১১ গ্রুপের শীর্ষ দল খেলবে ২০২০ সালের মূল পর্বে, এছাড়া গ্রুপের সেরা চার রানার্স-আপও সরাসরি টিকিট পাবে।