সমুদ্রের ঢেউয়ের সামনে দাঁড়িয়ে কতজনই তো ছবি তোলে। কিন্তু এমন ভয়ংকর ঢেউ ছবি তোলার মুহূর্তে কাউকে ভাসিয়ে নিয়ে যাবে তা কে জানত!
ইন্দোনেশিয়ার নুসা লেম্বোনগানের ডেভিল’স টিয়ার সমুদ্র সৈকতে তেমনই এক ঘটনা ঘটেছে। সেখানে ছবি তুলতে গিয়ে মারাত্মক বিপদের মুখে পড়েন এক তরুণী। বিপজ্জনক সমুদ্র সৈকতের তীরে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে প্রবল ঢেউয়ের ঝাপটায় প্রায় ভেসে যেতে বসেছিলেন তিনি। কোনোক্রমে কপাল জোরে বেঁচে যাওয়া সেই তরুণী এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, ইন্দোনেশিয়ার সেই সমুদ্র সৈকতে পাথরের টিলার উপর দু’হাত ছড়িয়ে দাঁড়িয়ে তরুণী। ব্যস্ত ছবি তুলতে। পেছনে উত্তাল সমুদ্র। ঠিক তখনই হঠাৎ করেই বিরাট একটি ঢেউ এসে ধাক্কা মারে তাকে। টাল সামলাতে না পেরে তীব্র জলের তোড়ে ভেসে যান তিনি।
তবে জানা গিয়েছে, আহত হলেও প্রাণে বেঁচে যান সেই নারী। আচমকা ঢেউয়ে আহত হয়েছেন সমুদ্র সৈকতে উপস্থিত আরো কয়েক জন। সমুদ্রের কাছেই থাকা উদ্ধারকর্মীদের তৎপরতায় এই যাত্রায় রক্ষা পান ওই নারী।