না.গঞ্জে সমাবেশে বক্তারা

গ্যাসের দাম বাড়লে তিতাসের প্রধান কার্যালয় ঘেরাও

গ্যাসের দাম নতুন করে বাড়ানো হলে তিতাসের প্রধান কার্যালয় ঘেরাওসহ কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে বলে সাবধান করে দিয়েছে নারায়ণগঞ্জের সামাজিক সংগঠন ‘আমরা নারায়ণগঞ্জবাসী’। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে গতকাল বুধবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সমাবেশে এ কথা জানানো হয়।

‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সভাপতি হাজী নুরুদ্দীন আহম্মেদ সমাবেশে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দীক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল ফেডারেশনের সভাপতি মাহাবুবুর রহমান ইসমাঈল, নাগরিক সচেতন সমাজের আহ্বায়ক বদরুল হক প্রমুখ।