মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মানিকগঞ্জ সদর উপজেলায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে উপজেলার আনিসা মেডিসিন কর্নারকে ১৫ হাজার, শেফালী মেডিসিন কর্নারকে ২০ হাজার, মাহী মেডিকেল হলকে ১৫ হাজার এবং সীতানাথ মেডিকেল হলকে ৫০ হাজার টাকাসহ চারটি প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের আসাদুজ্জামান রুমেল। তাকে সহযোগিতা করেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক এ বি এম সামছুন্নবী তুলিপ, জেলা স্যানেটারি ইন্সপেক্টর এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।