‘পদ্মাবত’ ও ‘সঞ্জু’র নাম ভূমিকায় অভিনয় করে জি সিনে অ্যাওয়ার্ডস-২০১৯ জিতেছেন যথাক্রমে দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। পিছিয়ে নেই ‘পদ্মাবত’-এর আলাউদ্দিন খিলজির চরিত্রের রণবীর সিং, দর্শকের বিবেচনায় সেরা হয়েছেন তিনি। একই সিনেমার জন্য সেরা পরিচালকের স্বীকৃতি পেয়েছেন সঞ্জয় লীলা বানসালি।
বুধবার রাতে মুম্বাইয়ে এ পুরস্কার দেওয়া হয়। সঞ্চালনা করেন কার্তিক আরিয়ান ও ভিকি কৌশল। উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও বরুণ ধাওয়ানের মতো বড় তারকা।রা।
এক নজরে পুরো তালিকা:
সেরা পরিচালক: সঞ্জয় লীলা বানসালি (পদ্মাবত)
সেরা অভিনেত্রী: দীপিকা পাড়ুকোন (পদ্মাবত)
সেরা অভিনেতা: রণবীর কাপুর (সঞ্জু)
দর্শকের বিবেচনায় সেরা অভিনেতা: রণবীর সিং (পদ্মাবত)
সেরা পার্শ্ব অভিনেতা: ভিকি কৌশল (সঞ্জু)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ক্যাটরিনা কাইফ (জিরো)
বছরের অসাধারণ অভিনয়শিল্পী: আয়ুস্মান খুরানা
সেরা নবাগত: ঈশান খাট্টার (বিয়ন্ড দ্য ক্লাউডস/ধাড়ক)
সেরা নবাগতা: জাহ্নবী কাপুর (ধাড়ক)
নেতিবাচক চরিত্রে সেরা: টাবু (আন্ধাধুন)
কমিক চরিত্রে সেরা: কার্তিক আরিয়ান (সোনু কে টিটু কি সুইটি)
ভারতীয় সিনেমায় অসাধারণ অবদান: হেমা মালিনী
সামাজিক পরিবর্তনে অসাধারণ ব্যক্তিত্ব: সোনম কাপুর আহুজা
সেরা গায়ক: ইয়াসার দেশাই (নেইনো নে বন্দি/গোল্ড)
সেরা গায়িকা: ভিভা সারাফ ও হর্ষদীপ কৌর (দিলবারো/রাজি)
সেরা নবাগত পরিচালক: অমর কৌশিক (স্ত্রী)
সেরা কোরিওগ্রাফি: গুমার (পদ্মাবত)
সেরা সংলাপ: পঙ্কজ ত্রিপাঠী (স্ত্রী)
সেরা ভিএফএক্স: জিরো