বহুতল ভবন হেলে পড়ায় আতঙ্ক

সাভারে ছয়তলা একটি আবাসিক ভবন হেলে পড়েছে। গত বুধবার রাতে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমানের মালিকানাধীন বাড়িটি পাশের অন্য একটি ছয়তলা ভবনের দিকে হেলে পড়ে। এ ঘটনায় ভবনটির আশপাশের বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সাভার পৌরসভা কর্র্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পৌরসভার পক্ষ থেকে এ সময় হেলে পড়া ভবনটির বাসিন্দাদের বাড়ি থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।