আইপিএলে সাকিবদের ম্যাচ কবে কখন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসর মাঠে গড়াচ্ছে শনিবার। এবারের আসরে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। তার গতবারের দল সানরাইজার্স হায়দরাবাদ এবারো ধরে রেখেছে তাকে। রোববার কলকাতা নাইটরাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাকিবদের মিশন।

সাকিব একদিন আগেই কলকাতায় উড়ে গেছেন। যোগ দিয়েছেন দলের সঙ্গে। কলকাতায় গিয়ে আবার সাকিবের স্মৃতিকাতরই হওয়ার কথা। এক সময় কলকাতা নাইটরাইডার্সের হয়ে যে খেলেছেন তিনি।

সর্বশেষ আসরে হায়দরাবাদকে রানার্সআপ করতে বড় ভূমিকা রেখেছিলেন সাকিব। এবারো এই অলরাউন্ডার আইপিএল মাতাবেন এমনটাই আশা সবার।

দেখে নেওয়া যাক আইপিএলের এবারের আসরের সাকিবের হায়দরাবাদের লিগ পর্বের ম্যাচগুলোর সূচি-

ম্যাচ                                 ভেন্যু                    তারিখ ও সময়

কলকাতা-হায়দরাবাদ          কলকাতা            ২৪  মার্চ, বিকেল ৪:৩০

হায়দরাবাদ -রাজস্থান         হায়দরাবাদ           ২৯ মার্চ, রাত ৮:৩০

হায়দরাবাদ -বেঙ্গালুরু         হায়দরাবাদ           ৩১ মার্চ, বিকেল ৪:৩০

দিল্লি-হায়দরাবাদ                  দিল্লি                ৪ এপ্রিল, রাত ৮:৩০

হায়দরাবাদ-মুম্বাই               হায়দরাবাদ           ৬ এপ্রিল, রাত ৮:৩০

পাঞ্জাব- হায়দরাবাদ             চন্ডিগড়             ৮ এপ্রিল, রাত ৮:৩০

হায়দরাবাদ -দিল্লি              হায়দরাবাদ            ১৪ এপ্রিল, রাত ৮:৩০

হায়দ্রাবাদ-চেন্নাই               হায়দরাবাদ           ১৭ এপ্রিল, রাত ৮:৩০

হায়দরাবাদ -কলকাতা        হায়দরাবাদ           ২১ এপ্রিল, বিকেল ৪:৩০

চেন্নাই- হায়দরাবাদ                চেন্নাই               ২৩ এপ্রিল, রাত ৮:৩০

রাজস্থান- হায়দরাবাদ             জয়পুর               ২৭ এপ্রিল, রাত ৮:৩০

হায়দরাবাদ-পাঞ্জাব               হায়দরাবাদ           ২৯ এপ্রিল, রাত ৮:৩০

মুম্বাই- হায়দরাবাদ                  মুম্বাই                   ২ মে, রাত ৮:৩০

বেঙ্গালোর- হায়দরাবাদ         বেঙ্গালুরু               ৪ মে, রাত ৮:৩০