উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সমর্থক আওয়ামী লীগের ৩২ কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত একটার দিকে শ্রীপুর পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শামসুল আলম প্রধানের সমর্থক।
শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনে সময় শেষ হওয়ার পরও প্রচার চালানোয় ৩২ নেতাকর্মীকে আটক করা হয়।
আটকরা হলেন শ্রীপুর পৌর এলাকার কেওয়া চন্নাপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে নুরুল ইসলাম (৩৮), উপজেলার খোজেখানী গ্রামের আহাম্মদ মিয়ার ছেলে কবির (৪২), কর্ণপুর গ্রামের কাদেরের ছেলে সাগর (৩৫), ভাংনাহাটি গ্রামের সিদ্দিকের ছেলে ফরিদ (৩৫), তালতলী গ্রামের বাবুলের ছেলে পলাশ (২০), খোজেখানী গ্রামের জিয়াউল হক সরকারের ছেলে রুবেল (৩০), বেড়াইদেরচালা গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আসাদ (২৫), গোসিঙ্গা গ্রামের উসমান গণির ছেলে মানিক (৩৪), তালতলী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রাজিব (২২), ভাংনাহাটি মধ্যপাড়া গ্রামের মহিজ উদ্দিনের ছেলে জসিম (২২), খোজেখানী গ্রামের খালেকের ছেলে সোহাগ (২৩), কর্ণপুর গ্রামের আব্দুল লতিফ নুরুজ্জামান (৩৩), তালতলী গ্রামের মজিবর রহমানের ছেলে ফাহিম (২০), একই গ্রামের আজিজুলের ছেলে নয়ন (১৯), বেড়াইদেরচালা গ্রামের সাইদুর রহমানের ছেলে জসিম (৪০), কেওয়া চন্নাপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আমিনুল (৩৫), শ্রীপুর সদরের মতিউর রহমানের ছেলে মাহফুজ (৩০), একই গ্রামের আবুল হোসেনের ছেলে শেখ সাদী (২৫), একই গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে পলাশ (১৮), মাটিয়াগাড়া গ্রামের মনিরের ছেলে নাঈম (২০), পেলাইদ দক্ষিণপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মানিক শেখ (৩৮), খোজেখানী গ্রামের মফিজ উদ্দিনের আজিজুল (৩৩), ভাংনাহাটি গ্রামের নুরুল ইসলামের আশরাফ (৩০), তালতলী গ্রামের জয়নাল মিয়ার ছেলে শরিফ (২০), খোজেখানী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আকরাম (৩৪), খোজেখানী গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু তাহের (৩২), দুলর্ভপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মাহফুজ (৩০), একই গ্রামের মানিক মিয়ার ছেলে হৃদয় (১৮), মানিক মিয়ার ছেলে বায়তুল মোকারম (১৮), অমলের ছেলে ফয়সাল (১৮), আব্দুল লতিফের ছেলে শান্ত (২০) ও বরিশালের মুলাদী থানার চরকালেখা আনোয়ারের ছেলে কবির হোসেন (২০)।
ওসি জাবেদ আরো জানান, তাদের শনিবার বিকেলে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে প্রার্থী শামসুল আলম প্রধান জানান, তার কর্মী-সমর্থকরা শহর থেকে বাড়ি ফেরার পথে পুলিশ অন্যায়ভাবে নির্বাচনের আগের দিন তাদের আটক করেছে। তিনি অবিলম্বে তার কর্মী-সমর্থকদের মুক্তির দাবি জানান।
শ্রীপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, রাত ১টার দিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শ্রীপুরে বনলতা সুপার মার্কেট-১ ও সাতখামাইর বাজারের এলজি ইলেকট্রনিক্স শোরুমের সামনে প্রচারকালে তাদের আটক করা হয়।