লাতিন আমেরিকার সাত ডানপন্থি প্রেসিডেন্ট ফোরাম ফর দ্য প্রোগ্রেস অব সাউথ আমেরিকা (পিআরওএসইউআর) নামে একটি নতুন জোটের সূচনা করেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকের উদ্যোগে এই নতুন জোট খোলা হয়েছে।
নতুন জোট খোলার পরই ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন জোটভুক্ত নেতারা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতা বাতিলে কী করণীয় তা নিয়ে আলোচনা হয়। সাবেক জোট ইউএনএএসইউআরের জায়গায় নতুন এই জোট গঠনে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকে। ২০০৮ সালে ভেনেজুয়েলার তৎকালীন নেতা হুগো শ্যাভেজের উদ্যোগে ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে নিয়ে খোলা হয়েছিল ইউএনএসইউআর। লাতিন আমিরকার অধিকাংশ দেশে যখন বামপন্থিরা ক্ষমতায় ছিল, তখন ওই জোটের সৃষ্টি হয়। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে লাতিন আমেরিকার ক্ষমতার ভরকেন্দ্র পাল্টে পাওয়ায় ওই জোটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে।