বলিউড প্রযোজক-অভিনেতা উদয় চোপড়া। সম্প্রতি অভিনেতার দুটি টুইট ঘিরে জল্পনা চলছে বলিউড পাড়ায়। পরে অবশ্য টুইটগুলো ডিলিট করে দেন ‘ধুম’ অভিনেতা।
ডিলিট করে দেওয়া টুইটে উদয় লেখেন, “আমি ঠিক নেই। চেষ্টা করছি, তবে ব্যর্থ হচ্ছি। কিছু সময়ের জন্য টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভে রাখলাম। মৃত্যুর এত কাছে গিয়ে চমৎকার লাগছিল। আত্মহত্যার জন্য এটা ভালো অপশন।”
ডিলিট করে দেওয়া টুইট
ক্যরিয়ারে ব্যর্থতার পর ব্যক্তিগত জীবনেও সম্প্রতি ধাক্কা খেয়েছেন প্রয়াত যশ চোপড়ার ছোট ছেলে উদয় চোপড়া। অভিনেত্রী নার্গিস ফকরির সঙ্গে বিচ্ছেদের পর থেকেই কার্যত অবসাদে ভুগছিলেন উদয়।
অভিনেতার টুইট ছড়িয়ে পড়তে সময় লাগেনি। নেটিজেনদের অনেকের মতে, হোলির 'সাইডএফেক্ট'- এর কারণেই এমন অবস্থা উদয়ের। তবে অনেকেই অভিনেতাকে 'সাবধানে' থাকার পরামর্শ দেন।