কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মন্ত্রিপরিষদ সচিবের ভাতিজা জাহাঙ্গীর আলম।
রোববার উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে তার প্রাপ্ত ভোট ৩৮ হাজার এক শ ৭। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটের পর গণনা শুরু হয়।
দুপুর ১২টার দিকে তিন ভাইস চেয়ারম্যান প্রার্থী নানান অভিযোগে নির্বাচন বর্জন করেন।
এ উপজেলায় ভোটার সংখ্যা এক লাখ ২০ হাজার তি শ ৩৮। পুরুষ ভোটার ৬০ হাজার চার শ ৮৮, নারী ভোটার ৫৮ হাজার দুই শ ৯৭। ভোটকেন্দ্র ৪৫ ও বুথের সংখ্যা ২৩৮।
সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার নিকারুজ্জামার চৌধুরী রবিন।