ছয় সপ্তাহ আগে শারদ পাওয়ারের বাড়িতে একত্রে সংবাদ সম্মেলন করেছিলেন মমতা ব্যানার্জি ও রাহুল গান্ধী। কিন্তু গত শনিবার পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে মমতাকে একহাত নিলেন কংগ্রেস সভাপতি। জনসভায় প্রধানমন্ত্রী ও মমতাকে আক্রমণ করে তিনি বলেন, ‘মোদি মিথ্যাবাদী আর মমতা ওয়াদা ভঙ্গকারী।’
পশ্চিমবঙ্গের মালদা জেলায় কংগ্রেস নেতাকর্মীদের ওপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা হামলা চালাচ্ছে এমন অভিযোগও করেন কংগ্রেস সভাপতি। গত জানুয়ারিতে ওই মালদা আসনে কংগ্রেস প্রার্থী বেনজির নুর দল পাল্টে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং সেখান থেকেই নির্বাচনে দাঁড়াচ্ছেন। রাহুল গান্ধী আরও বলেন, ‘আমাদের তরুণরা কি চাকরি পেয়েছে, কৃষকরা কি কোনো সহায়তা পেয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন, আর আপনাদের মুখ্যমন্ত্রী অন্যদের প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তবে তিনি সেই প্রতিশ্রুতি রাখেন না।’ সূত্র : এনডিটিভি